শাকিব খান ফিল্মস [এসকে ফিল্মস] প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় সিনেমা
'বীর'-এর শুটিং শুরু হয়েছিল জুলাইয়ে। বিরতির পর গতকাল সকাল থেকে পুবাইলে
আবারও শুরু হয়েছে এ ছবির শুটিং। এতে অংশ নিয়েছেন শাকিব খান। তবে ছবির
নায়িকা বুবলী ৩ ডিসেম্বর থেকে শুটিংয়ে অংশ নেবেন বলে নির্মাতা জানিয়েছেন।
শাকিব খান বলেন, বিরতির পর অবশেষে শুরু হয়েছে 'বীর'-এর শুটিং। সপ্তাহ দুয়েক টানা কাজ চলবে। ছবির গল্পটি অসাধারণ, যা ছবিটি অন্য ছবি থেকে আলাদা করে। এখানে আমাকে নতুন লুকে দেখা যাবে। আশা করছি, ছবিটি দর্শকদের আনন্দ দেবে।'
এফডিসিতে 'বীর' ছবির প্রথম ধাপে শাকিব খান শুটিংয়ে অংশ না নিলেও তার ছোটবেলার কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়। টানা তিন দিন চলে সেখানে শুটিং। এর পর বন্ধ থাকে ছবির কাজ।
'বীর' পরিচালনা করছেন কাজী হায়াৎ। এ সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানকে নিয়ে কাজ করছেন তিনি। গত বছরের শেষের দিকে শুটিং শুরুর কথা ছিল ছবির। কিন্তু তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজী হায়াৎ। চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি।

Samakal
No comments:
Post a Comment