Thursday, October 28, 2021

আজ মা-বাবার কাছে ফিরবেন আরিয়ান।

ছেলেকে আর্থার রোড জেল থেকে বের করে আনতে মরিয়া হয়ে উঠেছিলেন শাহরুখ। দেশের বড় আইনজীবীদের নিযুক্ত করেছিলেন তিনি। কারণ, এর আগে নিম্ন আদালতে আরিয়ানের জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। সবাই তাই বোম্বে হাইকোর্টের দিকে তাকিয়ে ছিল।

২৬ অক্টোবর থেকে বোম্বে হাইকোর্টে শুরু হয় আরিয়ানের মামলার শুনানি। ছেলেকে আর্থার রোড জেল থেকে বের করে আনতে মরিয়া হয়ে উঠেছিলেন শাহরুখ।

২৬ অক্টোবর থেকে বোম্বে হাইকোর্টে শুরু হয় আরিয়ানের মামলার শুনানি
২৬ অক্টোবর থেকে বোম্বে হাইকোর্টে শুরু হয় আরিয়ানের মামলার শুনানি
ছবি: এএনআই

দেশের বড় আইনজীবীদের নিযুক্ত করেছিলেন তিনি। কারণ, এর আগে নিম্ন আদালতে আরিয়ানের জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। সবাই তাই বোম্বে হাইকোর্টের দিকে তাকিয়ে ছিল। বোম্বে হাইকোর্টে এই মামলা লড়ার জন্য সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে নিযুক্ত করেছিলেন শাহরুখ।
তিন দিন ধরে নানাভাবে আদালতকে তিনি বুঝিয়েছেন যে আরিয়ানের এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি। এই দুঁদে আইনজীবী ১০টি গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে পেশ করেন। মুকুল রোহতগির যুক্তি ছিল যে আরিয়ান মাদক সেবন করেননি। এনসিবি তাঁর শারীরিক পরীক্ষাও করায়নি।

' অনেকেই ধরে নিয়েছিলেন দিওয়ালির আলোভরা রাতগুলো হয়তোবা জেলের আঁধারে কাটাবেন আরিয়ান
' অনেকেই ধরে নিয়েছিলেন দিওয়ালির আলোভরা রাতগুলো হয়তোবা জেলের আঁধারে কাটাবেন আরিয়ান

এনসিবির পক্ষের আইনজীবী অনিল সিং দাবি তুলেছিলেন যে আরিয়ান প্রমোদতরিতে আয়োজিত পার্টির মাদক ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। এই অভিযোগের বিরোধিতা করে মুকুল বলেন ২ অক্টোবর রাতে প্রমোদতরিতে আয়োজিত পার্টিতে অতিথি হিসেবে গিয়েছিলেন আরিয়ান। সেখানে আরবাজ ছাড়া বাকি সবাই ছিলেন তাঁর অপরিচিত। তাই ষড়যন্ত্রের প্রশ্নই এখানে আসে না।

হাইকোর্টে এই মামলার শুনানির তৃতীয়, অর্থাৎ শেষ দিন এনসিবির আইনজীবী অনিল সিং আদালতকে বলেন যে কারোর কাছ থেকে মাদক পাওয়া যায়নি মানে এই নয় যে সে নিরপরাধ।

আজ মা-বাবার কাছে ফিরবেন আরিয়ান

তিনি আরও বলেছেন, 'এটা মানছি যে গ্রেপ্তারের সময় কিছু নিয়ম মানা হয়নি। তবে রিমান্ড আদেশের পর তা সংশোধন করা হয়েছিল।' তিনি আদালতকে জানান যে আরিয়ানের এই গ্রেপ্তার আইন মেনেই হয়েছে। মুকুল রোহতগি এদিন আদালতে দাবি তুলে বলেন, আরিয়ানকে যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁকে কেন গ্রেপ্তার করা হয়নি। আইনজীবী অনিল সিং আদালতকে বলেন, 'আরিয়ান প্রায় দুই বছর ধরে মাদক সেবন করছেন। আর আরবাজ মার্চেন্ট তাঁর ছোটবেলার বন্ধু। আরবাজ আর আরিয়ান সেদিন একসঙ্গে মান্নাত থেকে বের হয়েছিলেন। আরিয়ান জানতেন যে আরবাজের কাছে মাদক আছে। আর প্রমোদতরিতে তাঁরা দুজন একই ঘরে থাকতেন।'

 বেশ কিছু শর্ত সাপেক্ষে আরিয়ান, আরবাজ ও মুনমুনের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট
বেশ কিছু শর্ত সাপেক্ষে আরিয়ান, আরবাজ ও মুনমুনের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট
ছবি: এএনআই

দুই পক্ষের দীর্ঘ বাগ্‌বিতণ্ডার পর বেশ কিছু শর্ত সাপেক্ষে আরিয়ান, আরবাজ ও মুনমুনের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। আরিয়ানের পাসপোর্ট এনসিবির কাছে জমা রাখতে হবে। সংবাদমাধ্যমের সঙ্গে শাহরুখপুত্র কথা বলতে পারবেন না। এই মামলার বাকি অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না। তদন্তের স্বার্থে এনসিবি ডেকে পাঠালে আরিয়ানকে হাজির থাকতে হবে। আর এই তারকাপুত্রকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। আর এসব শর্ত লঙ্ঘন করলে আরিয়ানকে গ্রেপ্তার করা হবে।

Saturday, October 23, 2021

আমাকে ফাঁসানো হচ্ছে: শাহরুখপুত্র

একাধিকবার জামিনের শুনানিতে হেরে গেছেন আরিয়ান খানের আইনজীবী সতীশ মানিশিন্দে।

যে কারণে শাহরুখপুত্রের এখন ঠিকানা মুম্বাইয়ের আর্থার রোডের জেলে বন্দীজীবন পার করছেন। আগামী মঙ্গলবার ফের জামিনের শুনানি চলবে। সেদিন আরিয়ান জামিন পাবেন কি? তা এখনও স্পষ্ট নয়।

মূলত আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটকে পুঁজি করেই জিতে যাচ্ছে ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)।

প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন তিনি— জামিনের আবেদন খারিজ করার সময় এনসিবির এই যুক্তিতে বারবারই সহমত দিয়েছেন বিশেষ আদালতে। 

কিন্তু যেই হোয়াটসঅ্যাপ চ্যাটকে ঘিরে এতো যুক্তি দাঁড় করেছে এনসিবি —  তার কোনো ভিত্তি নেই বলে দাবি আরিয়ানের।

আরিয়ান দাবি করেছেন, তার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে এনসিবি। তাকে ফাঁসানো হচ্ছে। 

জামিনের জন্য আবেদন করে হাইকোর্টকে এমনই বললেন শাহরুখপুত্র।

বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। ২৬ অক্টোবর তার জামিনের শুনানি। 

সেখানে আরিয়ান বলেন, আমার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ‘ভুল এবং অন্যায়’ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওই পার্টিতে আমার কাছ থেকে কোনো মাদক পায়নি এনসিবির গোয়েন্দারা। ওই পার্টিতে আসা আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই পরিচয় নেই আমার। হোয়াটসঅ্যাপে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি যে তদন্ত চালাচ্ছে, তার সঙ্গে এই মাদককাণ্ডের কোনো যোগসূত্র নেই। আমাকে ফাঁসানো হচ্ছে।

তিনি আরো বলেন, আইনত আগে থেকেই ধরে নেওয়া যায় না যে একজন ব্যক্তি প্রভাবশালী হলেই তিনি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। 

উল্লেখ্য, এখন পর্যন্ত মাদককাণ্ডে মোট ২০ জনকে গ্রেফতার করেছেন এনসিবি। এরই মধ্যে আরিয়ানের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের জেরে তৃতীয় দফায় তলব করা হয়েছে বলিউডের উঠতি অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। সোমবার তাকে তলব করা হয়।

আরিয়ান খানের বাল্যবন্ধু অনন্যা। 

এনসিবির কর্মকর্তাদের দাবি, একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার যোগান দেওয়ার আশ্বাস দিয়েছেন অনন্যা।

ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’
 
ছেলেকে আর্থার রোড জেল থেকে বের করে আনতে মরিয়া হয়ে উঠেছিলেন শাহরুখ। দেশের বড় আইনজীবীদের নিযুক্ত করেছিলেন তিনি। কারণ, এর আগে নিম্ন আদালতে আরি...