Monday, September 28, 2020

লতার জন্মদিনে স্মৃতিকাতর আশা

 

আজ ২৮ সেপ্টেম্বর উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী
আজ ২৮ সেপ্টেম্বর উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীকোলাজ

‘সারা দেশে অনেকেই এখন আমার জন্মদিন উদ্‌যাপন করছেন। আমার জন্য প্রার্থনা করছেন। ভালো লাগে। আমার ছোটবেলার জন্মদিনের কিছু স্মৃতি আছে। যেখানে জন্ম এবং বড় হওয়া, সেখানে ঘটা করে জন্মদিন পালন করা হতো না। তেমন রেওয়াজ ছিল না। জন্মদিনের দিন সকালে মা (শেবন্তী মঙ্গেশকর) পূজা করতেন। পূজা শেষ করে বাড়িতে তৈরি মিষ্টি কিছু খেতে দিতেন। এই স্মৃতিগুলো আমার কাছে সবচেয়ে আনন্দের।’ বছর দুয়েক আগে জন্মদিন উপলক্ষে সর্বভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন উপমহাদেশের কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।

আজ ২৮ সেপ্টেম্বর উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯১তম জন্মবার্ষিকী। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় সংগীতশিল্পীকে নিজের মতো করেই শুভেচ্ছা জানালেন তারকা, রাজনীতিবিদ ও ভক্তরা। বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধারার গানে যিনি আজও মুগ্ধ করে রেখেছেন বাংলার শ্রোতাসমাজকে। তাঁর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যেন উপচে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম। দিনের শুরুতে বোন আশা ভোসলে পুরোনো একটি ছবি আপলোড করে শুভেচ্ছা জানিয়েছেন। নব্বয়োর্ধ্ব সুরসম্রাজ্ঞী বোনকে নিয়ে তিনি লিখেছেন, ‘দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। গান আর লতা মঙ্গেশকরের নাম পরস্পর সংযুক্ত। এখানে আমাদের বোনদের ছবি, যেখানে দিদি সামনে বসে আছেন। আমি পেছনে দাঁড়িয়ে।’ এ ছবিটি শেয়ার করে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান শুভেচ্ছা জানিয়েছেন অগ্রজ শিল্পীকে।

তাঁর সংগীতজীবনের ৭৭ বছর পূর্ণ
তাঁর সংগীতজীবনের ৭৭ বছর পূর্ণ 
টুইটার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, তাঁর প্রিয় লতা দিদির সঙ্গে কথা হয়েছে এবং তিনি তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন, তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী। সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে লতা মঙ্গেশকরকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুভেচ্ছা জানিয়েছেন লতা মঙ্গেশকরকে। লিখেছেন ‘লতা মঙ্গেশকর গান দিয়ে সারা বিশ্বের জনগণের হৃদয়ে রাজত্ব করছেন, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্থ জীবন এবং দীর্ঘ আয়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’ এ ছাড়া মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, মন্ত্রী অনিল দেশমুখ, একনাথ শিন্ডে, নওয়াব মালিক, নীতিন রাউত, এনসিপি প্রেসিডেন্ট শারদ পাওয়ার শুভেচ্ছা জানান লতাকে।

নিজের জন্মদিনের স্মৃতিচারণা করে এক সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর বলেন, ‘আমার বাবা যখন মারা যান, তখন আমার বয়স পাঁচ। বাবার (দীননাথ মঙ্গেশকর) মৃত্যুর পর আমাদের পারিবারিক অবস্থা খুবই সংকটপূর্ণ হয়ে পড়ে। মা আমাদের নিয়ে হিমশিম খেয়েছেন। তাই ওই সময় আলাদা করে জন্মদিন নিয়ে ভাবার সময় পাইনি। তবে আমার কাছে জন্মদিনের সেরা উপহার বাবা-মায়ের আশীর্বাদ। জন্মদিনে তাঁদের কথা বেশি মনে পড়ে।’

লতা, আশাদের পরিবার
লতা, আশাদের পরিবার
টুইটার
বিজ্ঞাপন

১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন লতা মঙ্গেশকর। তাঁর গান ভারত ছাপিয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। লতার বয়স যখন মাত্র ১৩ বছর, ১৯৪২ সালের ২৪ এপ্রিল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর মারা যান। বাবার কাছেই ছোটবেলায় গানের অ আ শিখেছিলেন দুই বোন লতা ও আশা। তিনি ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চের অভিনেতা।

মৃত্যুর সময় তেমন কিছু রেখে যেতে পারেননি দীননাথ। পাঁচ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন লতাদের মা। কে ধরবে সংসারের হাল? গুরুদায়িত্বটা নিতে হলো কিশোরী লতাকে। সে সময় বাবার বন্ধু নবযুগ চিত্রপট চলচ্চিত্র কোম্পানির মালিক মাস্টার বিনায়ক পাশে এসে দাঁড়িয়েছিলেন। ছোটবেলায় মাঝেমধ্যে চলচ্চিত্রে গান গেয়েছেন লতা। কিন্তু বিনায়ক তাঁকে গান আর অভিনয়—দুটিকেই ক্যারিয়ার হিসেবে নিতে শেখালেন। মারাঠি চলচ্চিত্রে গাওয়া তাঁর ‘খেলু সারি মানি হাউস ভারি’ গানটি সিনেমা থেকে বাদ পড়ে যায়। দমে যাননি লতা। মাস্টার বিনায়ক তাঁর চলচ্চিত্র ‘পাহিলি মঙ্গলা-গৌর’-এ লতা মঙ্গেশকরের জন্য ছোট একটি চরিত্র রেখেছিলেন। এ চলচ্চিত্রে দাদা চান্দেকারের লেখা গান ‘নাটালি চৈত্রাচি নাভালাল’-এ কণ্ঠ দেন তিনি। তখনো চলছে তাঁর জীবনের সঙ্গে নিত্যদিনের যুদ্ধ। চলচ্চিত্রের জীবনকে কখনো আপন করে নিতে পারেননি তিনি।

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে মারাঠি সিনেমায় প্লেব্যাক করেন লতা মঙ্গেশকর
১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে মারাঠি সিনেমায় প্লেব্যাক করেন লতা মঙ্গেশকর
টুইটার
বিজ্ঞাপন

একদিন কাজ থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলেন। মাকে বলেছিলেন, কৃত্রিম অভিনয়ের এ জগৎ তাঁর ভালো লাগে না। কিন্তু কিছু করার ছিল না। পরিবারের দায়িত্ব যে তাঁর কাঁধে! বসন্ত যুগলকরের ‘আপ কি সেবা ম্যায়’ চলচ্চিত্রে প্রথম হিন্দি ভাষার চলচ্চিত্রের জন্য গাইলেন ‘পা লাগো কার জোরি’ গানটি।

বিনায়কের মৃত্যুর পর সংগীত পরিচালক গুলাম হায়দার হন লতার গুরু। নিজের এক জন্মদিনে লতা বলেছিলেন, গুলাম হায়দার তাঁর জীবনে ‘গডফাদার’ ছিলেন। গুলাম হায়দারের হাত ধরে তাঁর জীবনে সুযোগ এল ‘মজবুর’ চলচ্চিত্রে ‘দিল মেরা তোড়া, মুঝে কাহি কা না ছোড়া’ গানটি গাওয়ার। এই এক গানের কারণেই বলিউড নতুন এই গায়িকাকে নিয়ে ভাবতে বাধ্য হয়। জীবনের প্রথম বড় ধরনের হিট ‘মহল’ চলচ্চিত্রের ‘আয়েগা আনেওয়ালা’ গানটি, যে গানে ঠোঁট মেলান মধুবালা।

লতা মঙ্গেশকর এ পর্যন্ত ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন
লতা মঙ্গেশকর এ পর্যন্ত ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন
টুইটার

প্রথম আলো।

এক নজরে মাদক কেলেঙ্কারিতে নায়িকাদের স্বীকারোক্তি

 

শনিবারের দিনটা ভুলতে পারবেন না বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলী খান
শনিবারের দিনটা ভুলতে পারবেন না বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলী খানকোলাজ: আমিনুল ইসলাম

শনিবারের দিনটা ভুলতে পারবেন না বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলী খান। এদিনটা আজীবন দাগ কেটে থাকবে তাঁদের মনে। কারণ, এদিন এই তিন তারকাকে মাদককাণ্ডে জেরা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবির যোগাযোগ কর্মকর্তা জানিয়েছেন, তিনজনেরই দাবি, তাঁরা কেউ কখনোই মাদক নেননি। একনজরে জেরায় উঠে আসা নায়িকাদের স্বীকারোক্তির উল্লেখযোগ্য কিছু অংশ এখানে তুলে ধরা হলো।

বিজ্ঞাপন
পৌনে ১০টা নাগাদ এনসিবির দপ্তরে পৌঁছান দীপিকা
পৌনে ১০টা নাগাদ এনসিবির দপ্তরে পৌঁছান দীপিকা
এএফপি

যে ‘মাল’ চেয়েছিলেন, সে ‘মাল’ মাদক নয়, দাবি দীপিকার
কাল শনিবার পৌনে ১০টা নাগাদ এনসিবির দপ্তরে পৌঁছান দীপিকা। ছিমছাম পোশাক। তারকাসুলভ কোনো অভিব্যক্তি নেই। কালো চশমায় ঢাকা ছিল না চোখ। তবে মুখ ঢাকা ছিল মাস্কে। কোটি টাকার একাধিক বিলাসবহুল গাড়ির মালিক হলেও এদিন ‘হুন্দাই’–এর একটি ছোট গাড়িতে চড়ে এসেছিলেন দীপিকা। কেননা, এর আগে দামি গাড়িতে চড়ে এসে ব্যাপক সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী।
দুই দফা জেরা করা হয় দীপিকাকে। প্রথমে একা, পরে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের মুখোমুখি বসিয়ে। এই দ্বিতীয় দফায় দীপিকা হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করেন। স্বীকার করেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘এন’, ‘জে’, ‘এস’, ‘ডি’, ‘আর’, ‘কে’র মধ্যে মাদক পরিবহন নিয়ে কথাবার্তা হয়েছে। আর এই ‘ডি’ অক্ষরের পেছনে দীপিকারই নাম প্রকাশ করা হয়েছে। আর ‘কে’-এর নাম কারিশমা। ওই চ্যাটে দীপিকা কারিশমাকে লিখেছিলেন, ‘মাল হ্যায় ক্যায়া?’ (মাল আছে?) দীপিকা জেরায় জানিয়েছেন, তিনি যে ‘মাল’ চেয়েছিলেন, তা মাদক নয়। তাঁর দাবি, তিনি জীবনেও মাদক নেননি। অন্যদিকে দীপিকার ম্যানেজার জানিয়েছেন, তিনি অন্তত ছয়বার দীপিকাকে মাদক সরবরাহ করেছেন।

বিজ্ঞাপন
সারা আলী খান
সারা আলী খান
সংগৃহীত

পার্টি করেছেন, সিগারেট খেয়েছেন, তবে মাদক নেননি
সারা আলী খানও বেলা একটায় একেবারে সাদামাটা সালোয়ার–কামিজে, চশমা চোখে, কাঁধে একটা বড় ব্যাগ ঝুলিয়ে ঢোকেন এনসিবির দপ্তরে। জেরার মুখে তিনি সুশান্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় তিনি প্রেম করেছেন সুশান্তের সঙ্গে। এরপর তাঁরা একসঙ্গে প্রচুর পার্টিও করেছেন। ঘুরেও বেড়িয়েছেন। তবে কখনো মাদক নেননি। এই পর্যায়ে একটা ভিডিও দেখানো হয়, যেখানে সারা আর সুশান্ত— দুজনের হাতেই সিগারেট। এরপর সারা জানান, তিনি সিগারেট খেয়েছেন। তবে সেটি ‘নির্দোষ’ সিগারেট। বলেন, তিনি মাঝেমধ্যে ধূমপান করেন। তবে মাদক নেন না।

বিজ্ঞাপন

‘সিবিডি অয়েল’ বিষয়ে বললেন শ্রদ্ধা
এদিকে শ্রদ্ধার জবাবে সন্তুষ্ট নন এনসিবি কর্তারা। দুপুর ১২টা নাগাদ এনসিবি দপ্তরে পৌঁছান তিনি। জয়া সাহার সঙ্গে শ্রদ্ধা কাপুরের ‘সিবিডি অয়েল’ (গাঁজা থেকে তৈরি ভাংজাতীয় একধরনের মাদক)–বিষয়ক চ্যাটের বিষয়ে প্রশ্ন করলে, এক পর্যায়ে তা স্বীকার করেন শ্রদ্ধা। তবে স্বাস্থ্যগত কারণে তিনি এটি গ্রহণ করতেন বলে জানান।

সিবিডি ওয়েল নিতেন শ্রদ্ধা, জেরার মুখে স্বীকার করেছেন
সিবিডি ওয়েল নিতেন শ্রদ্ধা, জেরার মুখে স্বীকার করেছেন
এএফপি

বাড়িতে মাদক রাখলেও চেখে দেখেননি রাকুল
এদিকে শুক্রবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবির) দপ্তরে গিয়েছিলেন রাকুল প্রীত সিং। সেখানে চার ঘণ্টার জেরায় অংশ নেন তিনি। রাকুলের কাছে ‘ডুবি’ আছে কি না, জানতে চেয়েছিলেন রিয়া। রাকুল জানান, সেটা তাঁর বাড়িতেই আছে। আরও জানান, ‘ডুবি’ হাতে বানানো একধরনের সাধারণ সিগারেট। এর ভেতরে গাঁজা বা অন্য কিছু নেই। রাকুল আরও জানান, রিয়া তাঁর বাড়িতে মাদক রাখতেন। কিন্তু তিনি কখনো চেখে দেখেননি।

বিজ্ঞাপন

তিন নায়িকার জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয় শনিবার বিকেলে। তারপর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন। এনসিবির তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়। তাতে বলা হয়, রোববার দীপিকা, সারা, শ্রদ্ধা ও দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকে ডাকা হবে না। তাঁদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে। আপাতত তা খতিয়ে দেখা হবে। এদিকে সারা আর শ্রদ্ধা দুজনেই এনসিবিকে বলেছেন, ‘কেদারনাথ’ ও ‘ছিছোরে’র শুটিংয়ে মাদক নিয়েছেন সুশান্ত।

Protham Alo

Saturday, September 26, 2020

মাদক কেলেঙ্কারিতে দীপিকাকে জেরা, পাশে নেই রণবীর

 

মাদক কেলেঙ্কারিতে দীপিকাকে জেরা
মাদক কেলেঙ্কারিতে দীপিকাকে জেরাকোলাজ: আমিনুল ইসলাম

প্রথাম আলোঃ

ভারতীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরে দেখা যায়, মুখে মাস্ক পরে দীপিকা তাঁর কালো রঙের মহারাষ্ট্র ০১ডিবি১৪৮৯ নম্বর গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়ছেন জিজ্ঞাসাবাদকক্ষের দিকে। তাঁর সঙ্গে ছিলেন না স্বামী রণবীর সিং।

মাদক কেলেঙ্কারিতে একের পর এক বলিউড তারকার নাম উঠে আসছে। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) তদন্তে এমন তারকাদের নাম উঠে আসছে যে শুনে চোখ কপালে উঠে যায়। ইতিমধ্যে মাদক কেলেঙ্কারিতে জড়িত থাকায় বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মাদক কেলেঙ্কারিতে এ মুহূর্তে সবচেয়ে অবাক করার মতো নামটি হলো দীপিকা পাড়ুকোন।

 সকাল ১০টায় সংবাদমাধ্যমকে এড়িয়ে দক্ষিণ মুম্বাইয়ে এনসিবির গেস্ট হাউসে পৌঁছান দীপিকা
সকাল ১০টায় সংবাদমাধ্যমকে এড়িয়ে দক্ষিণ মুম্বাইয়ে এনসিবির গেস্ট হাউসে পৌঁছান দীপিকা
ইনস্টাগ্রাম

সংশ্লিষ্ট সংস্থা থেকে আগেই সমন পাঠানো হয়েছিল। মানসিক অবসাদের কারণ দেখিয়ে দীপিকার পক্ষে আবেদন করা হয়েছিল, যেন তাঁকে সশরীর জেরা থেকে দূরে রাখা হয়। সে আবেদন টেকেনি। তাই বাধ্য হয়ে অবশেষে আজ দীপিকা পাডুকোন হাজির হলেন তদন্ত কমিটির সামনে। সকাল ১০টায় সংবাদমাধ্যমকে এড়িয়ে দক্ষিণ মুম্বাইয়ে এনসিবির গেস্ট হাউসে পৌঁছান দীপিকা।

বিজ্ঞাপন

ভারতীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরে দেখা যায়, মুখে মাস্ক পরে দীপিকা তাঁর কালো রঙের মহারাষ্ট্র ০১ডিবি১৪৮৯ নম্বর গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়ছেন জিজ্ঞাসাবাদকক্ষের দিকে। তাঁর সঙ্গে ছিলেন না স্বামী রণবীর সিং। কড়া নিরাপত্তার মধ্যে দীপিকাকে ভেতরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দলের নেতৃত্বে রয়েছেন মামলার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে পি এস মালহোত্রা। উপস্থিত রয়েছেন নারী কর্মকর্তাও।

রাকুলের দাবি যে এই মাদক রিয়া চক্রবর্তী তাঁকে রাখতে দিয়েছিলেন। এনসিবি এই বলিউড নায়িকার বাসা থেকে মাদক উদ্ধার করেছে।
দীপিকাকে জেরা, পাশে নেই রণবীর
দীপিকাকে জেরা, পাশে নেই রণবীর
ইনস্টাগ্রাম

ভারতীয় গণমাধ্যমগুলোর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর যেকোনো সময় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও সারা আলী খানও আসবেন এনসিবির কার্যালয়ে। গতকাল শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় রাকুলপ্রীত সিং, দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ এবং ধর্ম প্রোডাকশনসের কার্যনির্বাহী প্রযোজক খিতিজ রবিকে।

প্রায় চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। আর রাকুল নাকি এনসিবির জেরার মুখে তাঁর বাসায় মাদক রাখার কথা স্বীকার করেছেন। রাকুলের দাবি যে এই মাদক রিয়া চক্রবর্তী তাঁকে রাখতে দিয়েছিলেন। এনসিবি এই বলিউড নায়িকার বাসা থেকে মাদক উদ্ধার করেছে।

 ‘ডি’ অক্ষরের পেছনে দীপিকারই নাম প্রকাশ করা হয়েছে।
‘ডি’ অক্ষরের পেছনে দীপিকারই নাম প্রকাশ করা হয়েছে।
ইনস্টাগ্রাম
বিজ্ঞাপন
গত সপ্তাহে ভারতের শীর্ষস্থানীয় এক চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, ড্রাগ চ্যাটে ‘ডি’, অর্থাৎ দীপিকা ড্রাগ চেয়ে পাঠিয়েছেন ‘কে’-এর কাছে। কে এই ‘কে’?

এর আগে এনসিবির ড্রাগ চ্যাট তদন্তে দেখা গেছে ‘এন’, ‘জে’, ‘এস’, ‘ডি’, ‘আর’, ‘কে’র মধ্যে মাদক পরিবহন নিয়ে কথাবার্তা হয়েছে। আর এই ‘ডি’ অক্ষরের পেছনে দীপিকারই নাম প্রকাশ করা হয়েছে।

গত সপ্তাহে ভারতের শীর্ষস্থানীয় এক চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, ড্রাগ চ্যাটে ‘ডি’, অর্থাৎ দীপিকা ড্রাগ চেয়ে পাঠিয়েছেন ‘কে’-এর কাছে। কে এই ‘কে’? এই ‘কে’-এর নাম কারিশমা, যিনি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে কাজ করেন। দীপিকার জবাবে কারিশমা জানান, ‘আছে, কিন্তু আমার বাসায়। আমি এখন বান্দ্রায়।’ কারিশমা আরও বলেছেন, ‘যদি বলেন তো অমিতকে জিজ্ঞেস করতে পারি।’ দীপিকা পাল্টা জবাব দেন, ‘হ্যাঁ, প্লিজ।’ কারিশমা উত্তরে বলেন, ‘অমিতের কাছে আছে, সে নিয়ে যাচ্ছে।’ দীপিকা বলেন, ‘হ্যাশ, বিড না।’ এসব সূত্রে আজ দীপিকাকে যেতে হলো তদন্ত কমিটির সামনে।

সর্বশেষ খবর অনুযায়ী, এনসিবি হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুর আর অর্জুন রামপালকে সমন পাঠাতে পারে
সর্বশেষ খবর অনুযায়ী, এনসিবি হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুর আর অর্জুন রামপালকে সমন পাঠাতে পারে
ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষে মাদক নিয়ে তদন্ত চলাকালীন দুটো এফআইআর করা হয়েছে। এর আগে ইডির বাজেয়াপ্ত করা রিয়ার ফোনে মাদক চ্যাটের জন্য রিয়াসহ মোট ছয়জনের নামে এফআইআর করা হয়।

বিজ্ঞাপন

এনসিবির তালিকায় মুম্বাইয়ের বিনোদনজগতের ৫০ জনের বেশি অভিনয়শিল্পীর নাম আছে। বেরিয়ে আসছে আরও অনেকের নাম। সর্বশেষ খবর অনুযায়ী, এনসিবি হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুর আর অর্জুন রামপালকে সমন পাঠাতে পারে।

এনসিবি হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুর আর অর্জুন রামপালকে সমন পাঠাতে পারে
এনসিবি হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুর আর অর্জুন রামপালকে সমন পাঠাতে পারে
ইনস্টাগ্রাম

জানা গেছে, এই সংস্থা বলিউড ড্রাগ মাফিয়া নেক্সসের সঙ্গে হৃতিকের সংযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ২০১৭ সালে এই বলিউড সুপারস্টার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিরতি নিয়েছিলেন। আর ওই সময় হৃতিক লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ ঘটনার দিকে যাঁরা তাকিয়ে আছেন, তাঁরা আছেন আরও কত কী দেখতে হয় সেই অপেক্ষায়।

আজ মা-বাবার কাছে ফিরবেন আরিয়ান।

ছেলেকে আর্থার রোড জেল থেকে বের করে আনতে মরিয়া হয়ে উঠেছিলেন শাহরুখ। দেশের বড় আইনজীবীদের নিযুক্ত করেছিলেন তিনি। কারণ, এর আগে নিম্ন আদালতে আরি...